রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়
টানা বৃষ্টির মধ্যেও তেলের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল চালক।

ঠাকুরগাঁওয়ে ঝড়-বৃষ্টি তোয়াক্কা না করেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। টানা বৃষ্টির মধ্যেও তেলের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত মোটরসাইকেল চালক।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে শহরের একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, ভিজে কাপড়ে, মাথায় ছাতা কিংবা অনেকেই ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে ভিজতেই লাইনে দাঁড়িয়ে আছেন। প্রয়োজনের তাগিদে কেউই লাইনের বাইরে যেতে রাজি নন।


বিজ্ঞাপন


Thakur

মোটরসাইকেল চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তেলের সংকটের আশঙ্কা ও দীর্ঘ লাইনের কারণে তারা বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছেন। অনেকেই বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও তেল নিতে হবে, না হলে চলাচল বন্ধ হয়ে যাবে।

এদিকে পাম্প সংশ্লিষ্টরা জানান, এখনো চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর