রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

গভীর রাতে এমপির নেতৃত্বে অভিযান, মাদক-গাড়িসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি,  কুমিল্লা
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

গভীর রাতে এমপির নেতৃত্বে অভিযান, মাদক-গাড়িসহ পাচারকারী আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গভীর রাতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে এক মাদকবিরোধী বিশেষ অভিযানে গড়িসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় ডিবি পুলিশ ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এমপি হাজী জসিম উদ্দিন নিজ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি সন্দেহভাজন গাড়িকে থামার জন্য সংকেত দিলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মাদক ও ভারতীয় পণ্যের ধরন ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। মাদক নির্মূলে এলাকায় নিয়মিত এ অভিযান পরিচালনা করছেন তিনি।

এ বিষয়ে এমপি হাজী জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর