মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বেগমগঞ্জে আলোচিত সেই দেলোয়ার বাহিনীর প্রধান ইয়াবাসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

শেয়ার করুন:

বেগমগঞ্জে আলোচিত সেই দেলোয়ার বাহিনীর প্রধান ইয়াবাসহ গ্রেফতার
বেগমগঞ্জে আলোচিত সেই দেলোয়ার বাহিনীর প্রধান গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নের নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আলোচিত সেই দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন থেকে তাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।


বিজ্ঞাপন


নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দেলোয়ার হোসেন উপজেলার একলাশপুর ইউনিয়নের মৃত ছায়েদুল হকের ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার ওই এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক দ্রব্যসহ ৬ মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের আলাদীনগর মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে দেলোয়ারকে তল্লাশি করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


বিজ্ঞাপন


নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেফতার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন এক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সারাদেশে ভাইরাল হয়। তখন অভিযোগ ওঠে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন বিরুদ্ধে। পরে পুলিশ তাকে এ ঘটনা গ্রেফতার করে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর