রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

জামালপুরের একই এলাকায় মিলল ২ মরদেহ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ এএম

শেয়ার করুন:

জামালপুরের একই এলাকায় মিলল ২ মরদেহ

জামালপুরে ফেরিঘাট এলাকায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের ফেরিঘাট এলাকায় পৃথক দুটি স্থান থেকে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতরা হলেন— সদর মেস্টা ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে কেসমত আলী (৭৬), অপরজন শেরপুর সদরের কবিরপুর এলাকার মৃত হারিদ আলীর ছেলে বাবুল মিয়া (৫৬)।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম জানান, বিকেলে ফেরিঘাট এলাকায় পৌর বাস টার্মিনালের রাজীব কাউন্টারের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ এবং প্রায় একই সময়ে ওই বাস টার্মিনালের কিছুটা দূরেই রাস্তার পাশ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পিবিআই’র ফরেনসিক টিমের মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কিভাবে কেন তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর