রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ এএম

শেয়ার করুন:

পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

শ‌নিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙামাটির বরকল উপজেলা প‌রিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


বিজ্ঞাপন


পার্বত্য এলাকায় নতুনত্ব আনয়নের কথা বলতে যেয়ে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, কাপ্তাই হ্রদে দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন উন্নয়নের সমস্যা দূর করতে কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদের ড্রেজিং শুরু হ‌বে। এসব উন্নয়ন কাজ বাস্তবা‌য়িত হ‌লে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে। 

এ সময় মন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্য কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর