রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুয়ালালামপুরে গাড়িচাপায় সরাইলের কনটেন্ট ক্রিয়েটর নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০২ এএম

শেয়ার করুন:

কুয়ালালামপুরে গাড়িচাপায় সরাইলের কনটেন্ট ক্রিয়েটর নিহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক সেনা কর্মকর্তার গাড়িচাপায় বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর মোজাহিদ মিল্লাত (২৮) নিহত হয়েছেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবরে নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শোকের মাতম চলছে। গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ মিল্লাত সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বাছির মিয়া ও ঝর্না বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড়। তিনি পেশায় একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছিলেন এবং স্ত্রী তাবাসসুম আবিদাকে নিয়ে সিলেটে বসবাস করতেন।


বিজ্ঞাপন


পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় পর্যটক হিসেবে ঘুরতে গিয়েছিলেন মোজাহিদ ও তার স্ত্রী। গত বৃহস্পতিবার ভোরে কুয়ালালামপুরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাদের চাপা দেয়। এতে মোজাহিদ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তার স্ত্রী তাবাসসুম গুরুতর আহত হন। অভিযোগ উঠেছে, মালয়েশিয়ার ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মালয়েশিয়া পুলিশ অভিযুক্ত ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

মোজাহিদের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছানোর পর থেকেই কালিকচ্ছ গ্রামে শোকার্ত পরিবেশ বিরাজ করছে। সন্তান হারিয়ে মা-বাবা এখন বাকরুদ্ধ। নিহতের বাবা বাছির মিয়া আহজারি করতে করতে জানান, কিছুদিন হলো আমরা নতুন বাড়িতে উঠেছি। মোজাহিদেরও মালয়েশিয়া থেকে ফিরে বাড়িতে আসার কথা ছিল। ভাবতেই পারছি না আমার ছেলে আর নেই। আমি আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, মোজাহিদের পরিবার চাইলে প্রশাসন থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর