চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, সর্ব অঙ্গে ক্ষত, ওষুধ দেব কত? ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়েছে। কোনো রাস্তা-ঘাট, পুল-কালভার্ট করেনি। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে।
তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আমরা ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে দেশের অর্থনীতি মন্দা অবস্থায়ও ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মিরসরাই উপজেলার আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঘাদিয়া আঞ্জুমেরনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন ও আবুতোরাব-হাসেমনগর-চরশরৎ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন বলেন, নারায়ে তাকবির, আল্লাহু আকবর কোনো দলের স্লোগান নয়। এটা মুসলমানদের স্লোগান। একটি দল এই স্লোগান দিয়ে রগ কাটছে, ছাত্রদের ওপর লাঠিপেটা করছে। দয়া করে এই স্লোগান দিয়ে অন্যায়-অপরাধ করবেন না।
তিনি আরও বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ডিজেল, পেট্রলের দাম অনেক বেড়েছে। সে তুলনায় আমাদের দেশে কম বেড়েছে। পাশের দেশ ভারতে অনেক বেশি। তাই আমাদের দেশ থেকে তেল পাচার হয়ে যাচ্ছে। পাচার রোধ করার জন্য, অর্থনীতির দিক বিবেচনা করে তেলের দাম সামান্য বাড়িয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।

বিজ্ঞাপন
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. দিদারুল আলম, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য তাহের আহম্মদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন মিয়া, সাবেক সদস্য সচিব মুসা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলা উদ্দিন, মিরসরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুর উদ্দিন জাহিদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, মিরসরাই থানা যুবদল নেতা এসএম সুমন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন তৌহিদ, সাধারণ সম্পাদক আবু দাউদ, মায়ানী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাহেদ আহম্মদ, মঘাদিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম।
সবশেষে উপজেলা কৃষকদলের আয়োজনে বিদ্যালয় আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।




