চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়েছে মেছো বিড়ালের শাবক (বাচ্চা)।
শনিবার (২৫ এপ্রিল) সকালে মহামায়া ইকোপার্কে বনে অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা। এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মহামায়া ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকদের হাতে ধরা পড়ে ওই মেছো বিড়ালটি।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী মহামায়া ইকোপার্কের ক্যান্টিনের পাশে ঘুরছিল মেছো বিড়ালের একটি শাবক। এসময় পর্যটকরা তাকে আটক করে। মেছো পরে বনবিভাগের লোকজন তাদের কাছ থেকে প্রাণীটির উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। শনিবার সকালে বনে অবমুক্ত করে।
মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন বলেন, মহামায়া ইকোপার্কের গেটের পাশ থেকে শুক্রবার সন্ধ্যায় দুই মাস বয়সী মেছো বিড়ালের একটি শাবক কয়েকজন পর্যটক ধরে ফেলে। খবর পেয়ে আমার উদ্ধার করে নিয়ে আসি। শনিবার সকালে মেছো বিড়ালের শাবকটি বনে অবমুক্ত করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




