শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে আহাজারি, মরদেহ ফেরত চান

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে আহাজারি, মরদেহ ফেরত চান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) গ্রামের বাড়িতে চলছে স্বজনদের শোকের মাতম। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকায়। তবে নিহত লিমনের শৈশব কেটেছে গাজীপুরের মাওনা এলাকায়।

নিহত শিক্ষার্থী লিমন লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। বর্তমানে তার পরিবার রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করেন।


বিজ্ঞাপন


স্বজনরা জানান, যুক্তরাষ্ট্রে গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন ও তার বন্ধু নাহিদা নাহিদা সুলতানা বৃষ্টি। তারা দুজনেই খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি পিএইচডি করছিলেন। গত শুক্রবার জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

jamalpuir

নিহতের  বড় চাচি আকলিমা আক্তার বলেন, দুই ভাইয়ের মধ্যে লিমন বড় ছিল। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। তার স্বপ্ন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তার বিয়ের কথা ছিল। আমরা মেয়ে দেখছিলাম। এই হত্যাকাণ্ডের বিচার চাই, আর তার মরদেহ দেশে ফেরত চাই।

নিহতের বড় চাচা জিয়াউর হক বলেন, আমার ভাতিজা ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছে। মাঝেমধ্যে এলাকায় বেড়াতে আসত। আমরা এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি চাই।


বিজ্ঞাপন


নিহতের চাচা আল আমিন বলেন, গত বুধবার লিমনের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাতে জানতে পারি, তার খণ্ডবিখণ্ড মরদেহ পাওয়া গেছে। খবর শুনেই ঢাকায় বড় ভাইয়ের কাছে চলে এসেছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর