শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফেসবুকে পোস্ট দিয়ে শিবির নেতার পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে পোস্ট দিয়ে শিবির নেতার পদত্যাগ
পদত্যাগকারী মো. ইব্রাহিম মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পটুয়াখালীর মহিপুরে ছাত্রশিবিরের এক নেতা সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী মো. ইব্রাহিম মহিপুর থানা শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনের সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পোস্টে ইব্রাহিম উল্লেখ করেন, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি আরও উল্লেখ করেন, দেশের সেবা কিংবা নৈতিক কাজ কোনো নির্দিষ্ট সংগঠন বা রাজনৈতিক পরিসরের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন সচেতন নাগরিক হিসেবেও সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।

sibir--

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে ইব্রাহিম উল্লেখ করেন, আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা নেই। তিনি এখন নিজের পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিতে চান।

ফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকা মেইলকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।


বিজ্ঞাপন


Islami_Satra_Sibir

এ বিষয়ে মহিপুর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল জোবায়ের (সিফাত মুসুল্লি) জানান, পারিবারিক ব্যস্ততার কারণে ইব্রাহিম সংগঠনের কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। আলোচনা সাপেক্ষেই তিনি অব্যাহতি নিয়েছেন।

পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি কে এম তামিম হোসাইন বলেন, ইব্রাহিম একটা লম্বা সময় ধরে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার ব্যক্তিগত কারণে আর সংগঠনে থাকতে চাচ্ছেন না। তার ব্যক্তিগত সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর