শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড গরমে তিন পুলিশ সদস্য অজ্ঞান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড গরমে তিন পুলিশ সদস্য অজ্ঞান

প্রচণ্ড গরমে অজ্ঞান হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার তিন পুলিশ সদস্য। পরে তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)।


বিজ্ঞাপন


শুক্রবার (২৪ এপ্রিল) রাতে থানার ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনজনই জ্ঞান হারালে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জ্ঞান হারানো পুলিশ সদস্য বাবুল হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে কখন যে অজ্ঞান হয়ে পড়েছেন বুঝতেই পারেননি। পরে সহকর্মীরা মাথায় পানি দিয়ে হাসপাতালে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া বলেন, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে ঘটনাটি ঘটেছে। বর্তমানে তিনজনই সুস্থ আছেন। থানার সব সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর