শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভাণ্ডারিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

শেয়ার করুন:

ভাণ্ডারিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার আয়োজনে “পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, পৌরসভার সচিব মো. আনোয়ার হোসেন এবং বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা সমন্বয়ক মো. মেহেদী হাসানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

এ সময় জেলা পরিষদ মার্কেটের সামনে ও টি এন টি সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান জানান, একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর