নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম(২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রবিউল নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যান চালক রবিউল। ঘটনাস্থলে একই দিকে যাওয়া বালু বোঝাই ট্র্যাক্টর ভ্যানে ধাক্কা দিলে গুরুতর আহত তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এজে




