টানা চার দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু দাবদাহ। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগের প্রকোপ।
এদিকে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাহা নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাহা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের সম্রাট আলীর ছেলে। জানা যায়, গতকাল সকালে অসুস্থ অবস্থায় তাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
চিকিৎসকরা জানান, তীব্র গরমে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, শনিবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




