শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

১৫ ঘণ্টা চালু থাকার পর আবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

১৫ ঘণ্টা চালু থাকার পর আবার বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে থাকার পর আবারও পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সম্পন্ন প্রথম ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ।

শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বয়লারের টিউব ফেটে যাওয়ায় প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।


বিজ্ঞাপন


এর আগে, বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মনিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় ও ও কুলিং ফ্যান ভেঙে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ৪৮ ঘণ্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় উৎপাদনে ফিরে। পুরোপুরি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরের ৮ জেলা বিদ্যুৎ বিভ্রাটে আবারও পড়ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বয়লারের স্টিম ঠান্ডা হতে সময় লাগবে। সবমিলিয়ে এটি মেরামত করতে প্রায় ৫/৬ দিন লাগবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর