শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রেমের টানে চীনা যুবক বিয়ে করলেন রংপুরের তরুণীকে

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

প্রেমের টানে চীনা যুবক বিয়ে করলেন রংপুরের তরুণীকে
চীনা যুবক মা লিয়াংহুই ও বাংলাদেশি মেয়ে আনিকা আক্তার।

অনলাইনে প্রেম, সেই প্রেম থেকে পরিণয়। ভালোলাগা ও ভালোবাসার এমন নজির স্থাপন করেছেন এক চীনা যুবক। প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের মিঠাপুকুরের তরুণীকে বিয়ে করেছেন মা লিয়াংহুই নামে এক চীনা যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরে মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে অনলাইনের মাধ্যমে পরিচয় হয় ওই চীনা যুবকের। যুবকের নাম “মা লিয়াংহুই, পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমকে স্থায়ী করতে সিদ্ধান্ত হয় দুজনের মধ্যে। সেই সিদ্ধান্ত থেকে ‎ভালোবাসার টানে গত ২৩ এপ্রিল সেই চীনা যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। এখনো সেখানে অবস্থান করছেন। এরই মধ্যে বিয়ে করেছেন তারা। বিষয়টি গতকাল রাত ১০টার পর বিদেশি নাগরিক দেখে এলাকায় ছড়িয়ে পড়ে। চীনা বরকে এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করছেন সেই বাড়িতে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশে, ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে

china---

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এক চীনা যুবক আসার বিষয়টি জানার পর খোঁজ খবর নেওয়া হয়েছে। ওই চীনা যুবক বিয়ে করেছেন। এখন সেই বাড়িতে অবস্থান করছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর