শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে ভ্যান চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে ভ্যান চালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা বাজারপাড়া এলাকার আবু গাইনের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজ শেষে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। পথে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাকে আক্রমণ করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

chua

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর