রাজবাড়ী জেলার গোয়ালন্দে হাম রোগে আক্রান্ত হয়ে আরিশা ইসলাম নামে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত আরিশা গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের শাহজাহান মেম্বার পাড়া এলাকার উজ্জ্বল ফকিরের মেয়ে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে হামের উপসর্গ নিয়ে আরিশাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (সদর হাসপাতাল) স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৩ই এপ্রিল রাত ৮টার দিকে তাকে ঢাকার আগারগাঁওস্থ ‘বাংলাদেশ মা ও শিশু হাসপাতাল’-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৪শে এপ্রিল দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা থেকে মরদেহ বাড়িতে আনার পর গতকাল রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
প্রতিনিধি/একেবি




