শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কৃষকের সামগ্রিক ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষিঋণ মওকুফের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং কৃষকের সার্বিক উন্নয়ন নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচি যেন সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছায় এবং জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, কৃষকরা যদি প্রণোদনার যথাযথ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাহলে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। এর ফলে পরিবার, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা তৈরি হবে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশের কৃষি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মাঝে মৌবক্স বিতরণ করা হয়।  

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর