শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি নির্বাচিত হলেন পিরোজপুরের মিজানুর রহমান

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০১:১৭ এএম

শেয়ার করুন:

ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি নির্বাচিত হলেন পিরোজপুরের মিজানুর রহমান
মো. মিজানুর রহমান (দুলাল)। -ফাইল ছবি

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান (দুলাল)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন খান। ২২ ও ২৩ এপ্রিল রাজধানীর রাজস্ব ভবনে অ্যাসোসিয়েশনের দফতরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন।


বিজ্ঞাপন


নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বিএনপি সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।

মিজানুর রহমান দুলাল বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ায় তার জন্মস্থান পিরোজপুরে আনন্দের বন্যা বইছে। বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

মিজানুর রহমান দুলালের বাড়ি নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা গ্রামে।


বিজ্ঞাপন


কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন মিজানুর রহমান দুলাল। তিনি মামলা, হামলা ও কারাবরণ করেছেন। এই সম্মান তার প্রাপ্য ছিল।’

উল্লেখ্য, ২০১৮ সালের পর এ বছরই প্রথম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর