শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাবেক এমপি আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

সাবেক এমপি আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক মারা গেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সোয়া ৮টা ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিজ্ঞাপন


নিহত আবু নূর মোহাম্মদ বাহাউল হক জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরিবার জানায়, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা সোনারগাঁ উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমি প্রাঙ্গণে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি আবু নূর মোহাম্মদ বাহাউল হক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সোনারগাঁয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর