শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আপেল মাহমুদ (৩২) নামের এক যুবক আহত হয়। এ ঘটনার ৬ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই যুবক।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালের দিকে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের বাড়িতে আপেল মাহমুদের লাশ পৌঁছালে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা।


বিজ্ঞাপন


নিহত আপেল মাহমুদ কিশামত শেরপুর গ্রামের মৃত্যু হামিদুল ইসলামের ছেলে এবং আবুল খায়ের টোবাকো কোম্পানিতে চাকরি করছিলেন তিনি।

স্বজনরা জানায়, স্ত্রীর কোলের ৪১ দিনের নবজাতকের টানে কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফেরেন আপেল মাহমুদ। এরপর ছুটি শেষে গত ১৮ এপ্রিল সকালের দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জয়পুর হাটের কর্মস্থলে যোগ দিতে রওনা হন। পথিমধ্যে গাইবান্ধা সদর উপজেলার তুলসী ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কায় দেয়। এসময় ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আপেল মাহমুদের মৃত্যু হয়।

বনগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যা তাসলিমা খাতুন বলেন, আপেল মাহমুদ আমাদের ওয়ার্ডের বাসিন্দা। ছেলেটা মৃত্যুর খবর শুনে অনেকা শোকাহত, আমরা।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর