কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আসমত আরা (২০) নামের ওই নারী তার মায়ের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে অভিমান করে নিজ ঘরের ভেতর গলায় ফাঁস দেন। ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত আসমত আরা উক্ত ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের মর্মান্তিক ঘটনায় সাধারণ বাসিন্দাদের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




