বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইটভাটার ধোঁয়ায় পুড়ছে ধানক্ষেত, ঝড়ছে আম-লিচু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

ইটভাটার ধোঁয়ায় পুড়ছে ধানক্ষেত, ঝড়ছে আম-লিচু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পরিবেশ অধিদফতের নিয়ম-নীতি তোয়াক্কা না করে কৃষি জমির পাশে স্থাপন করা হয়েছে ইটভাটা। আর ভাটার চিমনির ধোঁয়ায় পুড়ছে  কৃষকের স্বপ্নের ধানখেত। এ ছাড়া নষ্ট হচ্ছে আম-লিচুসহ বিভিন্ন ফলফলাদি। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন ক্ষতিগ্রস্তরা।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় গত বছরেও আরবিসি ব্রিকস নামের ইটভাটার ধোঁয়ার কারণে ধোপাডাঙ্গা এলাকার জমির ধানসহ গাছপালা নষ্ট হয়ে যায়। পরে ভাটার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত দেয়নি। নতুন করে এ বছর এ ভাটার গ্যাস নির্গত হয়ে শতাধিক বিঘা জমির ধানসহ গাছপালা নষ্ট হয়ে গেছে।


বিজ্ঞাপন


স্থানীয় কৃষকরা জানান, ওই ইটভাটার দুই দিকেই আবাদি জমি। পূর্ব এবং পশ্চিম দিকে মানুষের বসত বাড়ি। ধোঁয়ার কারণে ভাটার উত্তর পাশে প্রায় শতাধিক বিঘা জমির ধানগাছের পাতা লালচে হয়ে মরে যাচ্ছে। ধানের নতুন ছড়া সাদা হয়ে যাচ্ছে। ওই ভাটার পাশে ধানখেতগুলোয় আর কিছুদিনের মধ্যেই পাকা শুরু হবে। সোমবার ভোর রাতে এলাকাবাসী হঠাৎ গরম অনুভব করেন। অনেকে ঘর থেকে বের হয়ে গরমের সঙ্গে প্রচণ্ড দুর্গন্ধের কারণে বমি অনুভব করেন। তারা বুঝতে পারেন আরবিসি ইটভাটা থেকে ধোঁয়া ছেড়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, প্রচণ্ড গরমের সময় হঠাৎ বাতাস বইলে ইটভাটার ধোঁয়ায় ফসলের এ ধরনের ক্ষতি হয়। ইটভাটার কাছের জমির ক্ষতি বেশি হয়। ইটভাটার মালিকের সঙ্গে কথা হয়েছে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে।

বজড়া হলদিয়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন বলেন, ওই ভাটার ধোঁয়ায় আমার এক বিঘা জমির ধান পুড়ে গেছে। প্রতিবেশী শমসের আলীর ৬৬ শতক, সাবু মিয়ার ২৬ শতক ও শফিকুলের ১৯ শতক জমির ধান নষ্ট হয়ে গেছে। আমরা ক্ষতিপূরণ দাবি করছি।

জোসনা বেওয়া নামের এক নারী বলেন, হামি বিধবা, প্রতিবন্ধীসহ দুইজন ছোল হামার। সারা বছর জমির ধানের ওপর হামি সব করি। ভাটার ঘুমা আসে, হামার সব ধান নষ্ট হয়ে গেছে। এখন হামি কি খায়ে বাঁচমো।


বিজ্ঞাপন


এ বিষয়ে আরবিসি ইটভাটার মালিক আলতাফ হোসনের  বক্তব্য নেওয়ার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, কৃষি অফিস থেকে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ক্ষতি হওয়া ধানের জমিসহ কৃষকদের তালিকা করা হয়েছে।

গাইবান্ধা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক উত্তম কুমার জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। কৃষি অফিসারকে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শন করে ইটভাটার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর