বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

দিনাজপুর বোর্ডে বাংলা দ্বিতীয় পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১৩০১

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর বোর্ডে বাংলা দ্বিতীয় পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১৩০১

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় এক জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ১৩০১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।


বিজ্ঞাপন


দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পরীক্ষায় ১ লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় দিনাজপুরের ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ১৩০১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৯২ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ২১৯ জন, গাইবান্ধায় ১৯১, নীলফামারীতে ১৩৯, কুড়িগ্রামে ১৩৮, লালমনিরহাটে ৮৬, দিনাজপুরে ২৭৫, ঠাকুরগাঁওয়ে ১৪৯ ও পঞ্চগড় জেলায় ১০৪ জন। এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর