বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সোনারগাঁওয়ের সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের শোক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ের সাবেক চেয়ারম্যান সিরাজুল হকের মৃত্যুতে প্রেসক্লাবের শোক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক ভূইয়া আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি এক সপ্তাহ ধরে রাজধানীর শ্যামলীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পিরোজপুর ইউনিয়নের একজন জনপ্রিয় ও জনবান্ধব চেয়ারম্যান হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।

নিজ গ্রাম সোনারগাঁওয়ের দুধঘাটায় বাদ যোহর জানাজা শেষে স্থানীয় করস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন, সহসভাপতি মো. মোক্তার মোল্লা ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ ক্লাবের সদস্যবৃন্দ, সোনারগাঁও বিপোর্টার্স ক্লাবের সভাপতি (মরহুম সিরাজ চেয়ারম্যানের ভায়রা) মো. আব্দুস সাত্তার প্রধান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও পিরোজপুর ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এক শোকবার্তায় বলেছেন, সিরাজুল হক ভূইয়া ছিলেন একজন সৎ, দক্ষ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ অভিভাবককে হারালাম, যা আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।


বিজ্ঞাপন


তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর