বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

নড়াইলে মাদক সেবনকালে হাতেনাতে ধরা, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

নড়াইলে মাদক সেবনকালে হাতেনাতে ধরা, যুবকের কারাদণ্ড

নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়েন দ্বীন মন্ডল (২৫) নামে এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

বুধবার (২২ এপ্রিল) রাতে পৌরসভার রামনগর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত দ্বীন মন্ডল কালিয়া পৌরসভার রামনগর গ্রামের কার্তিক মণ্ডলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও দণ্ডপ্রাপ্ত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, দ্বীন মন্ডল নামে ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। সে বিভিন্ন সময়ে মাদক কেনার অর্থের জন্য পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ করে। এছাড়া বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতো। তার এমন কর্মকাণ্ড সহ্য করতে না পেরে বুধবার রাতে গাঁজা (মাদক) সেবনকালে তার বাবা কার্তিক মন্ডল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলামকে বিষয়টি অবগত করেন৷ পরে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম কালিয়া থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবনকালে তাকে হাতেনাতে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দ্বীন মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম বলেন, মাদক সেবনকালে এক যুবককে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। এসময় জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর