বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল মর্টার শেল সদৃশ বস্তু

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

শেয়ার করুন:

বকশীগঞ্জে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল মর্টার শেল সদৃশ বস্তু

জামালপুরের বকশীগঞ্জে পুকুরপাড়ে ছাগল চড়াতে গিয়ে একটি মর্টার শেল সদৃশ বস্তু খুঁজে পেয়েছেন এক নারী।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার কামালপুর উত্তর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রেখেছে।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে কামালপুর উত্তর গ্রামের বাসিন্দা কুলছুম বেগম (৫০) প্রতিবেশী সাদা মিয়ার পুকুরপাড়ে ছাগল চড়াতে যান। সেখানে তিনি লোহাসদৃশ একটি ভারী বস্তু পড়ে থাকতে দেখেন। সাধারণ লোহার টুকরো ভেবে তিনি সেটি কুড়িয়ে নিজ বাড়িতে নিয়ে যান।

বাড়িতে নেওয়ার পর কুলছুম বেগমের ছেলে রিয়াজুল ইসলাম বস্তুটি দেখে সেটিকে মর্টার শেল বলে সন্দেহ করেন। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় তিনি দ্রুত বস্তুটি বাড়ি থেকে বের করে একটি খোলা জায়গায় রেখে স্থানীয়দের জানান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার কথা চিন্তা সাধারণ মানুষকে সেখান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হো‌সেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পুরনো মর্টার শেল। এটি সক্রিয় কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা বিশেষজ্ঞ টিমকে খবর দিয়েছি। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, বকশীগঞ্জের কামালপুর সীমান্ত এলাকাটি মুক্তিযুদ্ধের সময় রণক্ষেত্র হিসেবে পরিচিত ছিল। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত কোনো মর্টারশেল হতে পারে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর