বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে টি-১০ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


খেলা উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং টুর্নামেন্টের আয়োজক মেসার্স গার্ডেনিয়ার প্রোপাইটর মো. নূর-এ-শাহাদাৎ স্বজন, ক্রীড়া ব্যক্তিত্ব জুলুসহ অনেকে।

এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রংপুর ক্রিকেট দল ও পঞ্চগড়ের একটি দল, যা দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি করে।

59bfe7c3-366f-4baa-bc48-e37115f00001

আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মকে মোবাইল গেম, অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে এই আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার রাতে একই মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়, যা ঘিরে ছিল উৎসবের আমেজ।খেলাধুলার এই প্রাণবন্ত আয়োজন যেন হয়ে উঠেছে তরুণদের নতুন অনুপ্রেরণার মঞ্চ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর