বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

নির্ধারিত কার্ডে শিল্পপ্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হবে: মন্ত্রী আরিফুল

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

নির্ধারিত কার্ডে শিল্পপ্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হবে: মন্ত্রী আরিফুল
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অগ্রাধিকার ভিত্তিতে শিল্পপ্রতিষ্ঠানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, এতে অন্যান্য যানবাহনের চালকদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। জ্বালানি তেলের কোথাও কোনো ঘাটতি নেই এবং দুই-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর এবং ঢাকা জেলা শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত বিষয় সমূহ সুশৃংখল ও সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায়  যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মুজিবুর রহমানসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার লোকজন অংশ নেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর