বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি করলেন পুত্রবধূ

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

শাশুড়িকে হত্যা করে বস্তাবন্দি করলেন পুত্রবধূ

যশোর শহরের বেজপাড়া এলাকায় জবাই করে শাশুড়িকে হত্যা করেছে পুত্রবধূ। নিহতের নাম সকিনা বেগম (৬০), তিনি ওই এলাকার বাসিন্দা লালচাঁদ খলিফার স্ত্রী।

মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে তাদের বাসার সামনে একটি বস্তার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 


বিজ্ঞাপন


এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মরিয়ম খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং জিজ্ঞাসাবাদে হত্যার দায় শিকার করেন আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে সকিনা বেগমের ছেলে শহিদুল তার কর্মস্থলে যান। যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খাবার খেয়ে নিতে বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। তখন শহিদুল তার মায়ের খোঁজ করলে মরিয়ম জানান, তিনি বাইরে গেছেন।

রাত প্রায় ১০টার দিকে বাড়িতে ফিরে শহিদুল তার মাকে না পেয়ে আবারও খোঁজ নেন। তখনও একই কথা বলা হলে বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। পরে তিনি থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে মরদেহ দেখতে পান তিনি। পরে শহিদুল ও তার বোন শাহিদা বেগম মরদেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, বেজপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ছেলের বউ মরিয়মকে গ্রেফতার করা হয়েছে। আসামি প্রাথমিকভাবে জানান, পারিবারিক কলহের কারণে শাশুড়িকে চাপাতি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর