বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্তি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্তি

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার তিনি মুক্তি পান।


বিজ্ঞাপন


কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার  সুপার মোছা. কাওয়ালিন নাহার বলেন, যুব মহিলা লীগের নেত্রীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সেগুলো যাচাই-বাছাই করে দুপুর ১২টার দিকে শিল্পী বেগমকে মুক্তি দেওয়া হয়েছে।

এরআগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এদিকে,  ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে  নিতে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা সকাল হতেই কারাগার ফটকে অপেক্ষা করেন৷ এসময়
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর