বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টা থেকে কুমিল্লা জেলার কয়েক এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেনির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর