বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৭:১২ এএম

শেয়ার করুন:

উখিয়ায় ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উখিয়ার হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং সংশ্লিষ্ট বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে কাঁকড়া প্রজেক্ট সংলগ্ন চৌধুরীপাড়া পোস্ট এলাকায় টহল দল অবস্থান নেয়। এ সময় নাফ নদীর দিক থেকে সিমেন্টের বস্তা হাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা খাকী রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী দুটি প্যাকেটে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক আরও জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর