বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাউফলে বিএনপি নেতার চেক জালিয়াতি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

বাউফলে বিএনপি নেতার চেক জালিয়াতি, গ্রেফতার ১
গ্রেফতার ফরিদ উদ্দিন গাজী (৪৫) উপজেলা বিএনপির সদস্য।

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির এক নেতাকে চেক জালিয়াতি করায় গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফরিদ উদ্দিন গাজী (৪৫) উপজেলা বিএনপির সদস্য তালিকায় রয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ গাজীর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করতেন বলে অভিযোগ আছে।

এছাড়া এলাকায় ভীতি সৃষ্টি, হামলা-মারামারিতে জড়িত থাকা এবং গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই আগেও তাকে বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার করা হয়েছিল।

99d96a40-637f-4f0a-b30b-4e1ab44dbc4c


বিজ্ঞাপন


পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাউফল থানার এএসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফরিদ গাজীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও একটি জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর