বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। সেসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হয়।

নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর