মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফেরা হলো না শাকিলের

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে বাড়ি ফেরা হলো না শাকিলের

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় শাকিল হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় দিনাজপুর সদর উপজেলার ভবাইনগরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শাকিল সদর উপজেলার শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টায় কাশীপুর এলাকায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শাকিল। পথিমধ্যে ভবাইনগর নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করে রাস্তা অবরোধ করে। বিকেল তিনটায় কোতোয়ালি থানা পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ স্থানীয়রা অবরোধ তুলে দেন।

ওসি জানান, দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর