বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি বলেন, এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া চার মাস বয়সী শিশু ইয়ামিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, মারা যাওয়া ২০ শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। বাকি তিন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের ১০০ রোগী পাওয়া গেছে। এরমধ্যে ৯০ জনকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও গত ১ জানুয়ারি থেকে বরিশাল বিভাগের হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে দুই হাজার ১১৭ জন। এর মধ্যে এক হাজার ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে এক হাজার ৪৬৮ শিশু।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




