মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধ, বড় ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় মাদক নিয়ে বিরোধ, বড় ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত যুবক রাশেদ আলী (৩৫) তিনি ওই এলাকার রবিউল শেখের ছেলে এবং পেশায় একজন মশারি ব্যাবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তারা দুই ভাই মাদকাশক্ত ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত রাতে রাশেদ বহিরাগত লোক বাড়িতে নিয়ে এসে মাদক সেবন করছিল। এ বিষয়ে ছোট ভাই জহুরুল প্রতিবাদ করলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটা কাটি হয়। এর এক পর্যায়ে ছোট ভাই জহুরুল অতর্কিত ভাবে বড় ভাইকে রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় রাশেদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবার পলাতক রয়েছে। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর