মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

​হামলায় আহত গুলিবিদ্ধরা হলেন— মাজদিয়ার গ্রামের হাফেজ প্রামাণিকের ছেলে ও ৪ নং মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম। একই গ্রামের সাহাজ প্রামাণিকের ছেলে কামু, কটা প্রামাণিকের ছেলে রানা, জাকায়াত প্রামাণিকের ছেলে হাফেজ প্রামাণিক, রানার স্ত্রী তমা খাতুন, রুমনের স্ত্রী রুনা, রাকিব ডাক্তারের স্ত্রী মুন্নী। 


বিজ্ঞাপন


​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টার দিকে মাজদিয়ার মাদ্রাসাপাড়া গ্রামে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারের মধ্যেই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ রবিউল ইসলামের বাড়িতে চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা বাড়ির সদস্যদের ওপরে গুলি চালায়।

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, গুলির ঘটনা এখন পর্যন্ত আমরা ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনা কারা এবং কি কারণে ঘটিয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। তবে সন্ত্রাসীদের শনাক্ত এবং তাদের ধরতে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর