মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন 

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

পাবনায় হাম আক্রান্তের সংখ্যা কমে আসছে: সিভিল সার্জন 

পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমিয়ে আসছে বলে জানিয়েছেন পাবনা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। তিনি জানান, দ্বিতীয় পর্যায় থেকে পাবনা জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলছে। একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় সেই চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ডা. আবুল কালাম আজাদ জানান, পাবনা জেলায় ৬ মাস হতে ৫ বছরের কম বয়সি ৩ লাখ ১৮ হাজার ৮৮৪ জন শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে ১ লাখ ৮৭ হাজার ৮১৭ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল থেকে ১ম পর্যায়ে পাবনার ঝুঁকিপূর্ণ ৪ উপজেলা এবং ৩ পৌরসভার টিকাদান কর্মসূচি চলছে, আর গতকাল থেকে দ্বিতীয় পর্যায়ে পুরো পাবনা জেলায় টিকাদান চলছে।

সিভিল সার্জন জানান, ২০২৪-২৬ সালেও হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। কারণ- বাংলাদেশে প্রতি ৫ বছর পরপর হাম-রুবেলা টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই টিকাদান কর্মসূচি আবারও শুরু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুল কবির এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. রাশেদুল বাড়ি হাম আক্রান্ত ও টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর