মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভোলায় ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

ভোলায় ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ

ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার ৪০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


এসময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দকৃত তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর