মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন গ্রেফতার

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ এএম

শেয়ার করুন:

আড়াইহাজারে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আড়াইহাজার পৌরসভার মেয়র প্রার্থী মামুন অর রশিদকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে আড়াইহাজার পৌরসভার নাগড়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, মামুন রশিদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর