মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফুলজোড় নদীর পাশ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

ফুলজোড় নদীর পাশ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
ফুলজোড় নদীর পাশ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার ফুলজোড় নদীর কালিকাপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


জাহের আলী আকন্দ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, গতকাল সন্ধ্যায় জাহের আলী আকন্দ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


বিজ্ঞাপন


ওসি আরও বলেন, নিহত ব্যক্তি পেশায় অটোভ্যানের চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর