মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

কুমিল্লার মেঘনায় ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, মৈশারচর গ্রামের সালাম গ্রুপ ও মনোয়ার মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সালাম গ্রুপের মামুন নামের এক যুবকের দেওয়া ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজনের হাতাহাতি হয়। পরে সোমবার বিকেলে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে মনোয়ার মেম্বার গ্রুপের লোকজন সালাম মিয়ার বিল্ডিং ও ঘরে অগ্নিসংযোগ করে। এসময় সালাম গ্রুপের লোকজন তাদের প্রতিহত করার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। এসময় দুই গ্রুপের অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলার চালিভাংগা ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ সময় একটি গ্রুপের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর