মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ডিজেল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার ফাজিলপুর কয়লার মাঠ এলাকার মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মেসার্স সেলিনা ট্রেডার্সে জেলা প্রশাসন ও র‌্যাব-১১’র অভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


র‌্যাব-১১ ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. আব্দুর রশিদ জানান, মেসার্স শরিফুল এন্টারপ্রাইজ ও মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে সরকারের বৈধ অনুমোদন ও কাগজপত্র ছাড়াই খোলাবাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। অভিযানের সময় প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কোনো বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখানো যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স শরিফুল এন্টারপ্রাইজকে ৭ হাজার টাকা এবং মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর