মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযান: সিমেন্টসহ বোট জব্দ, আটক ১১

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযান: সিমেন্টসহ বোট জব্দ, আটক ১১

সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


নৌবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করা হয়।

পরবর্তীতে, নৌবাহিনীর জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের বোটটিকে চ্যালেঞ্জ করে এবং তা আটক করতে সক্ষম হয়।

আটক বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় নৌবাহিনী।

এ সময় পাচার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়। জব্দ করা বোট ও সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা।


বিজ্ঞাপন


নৌবাহিনী জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর