সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নারী আসনে বড়লেখা থেকে মনোনয়ন পেলেন জহরত আদিব

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

নারী আসনে বড়লেখা থেকে মনোনয়ন পেলেন জহরত আদিব
 ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সংরক্ষিত নারী আসনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি তিনি নিজেও আইন পেশা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

Moulovi

আরও পড়ুন

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন রংপুরের কণ্ঠশিল্পী ফেন্সী

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির নেতারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন লাভের খবরে বড়লেখা ও জুড়ী বিএনপির পরিবারের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে।

বড়লেখা অঞ্চলের ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, নতুন প্রজন্মের একজন নেতৃত্ব হিসেবে তিনি দলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর