সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বগুড়ায় ২০ বছর পর পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ২০ বছর পর পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলীর বাগবাড়িতে দীর্ঘ ২০ বছর পর পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তাঁর পিতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই বাড়িতে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী পুরো বাড়িটি ঘুরে দেখেন এবং বাড়ির তত্ত্বাবধায়কদের (কেয়ারটেকার) সাথে কথা বলেন। 


বিজ্ঞাপন


এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’তে গিয়েছিলেন।

‘জিয়াবাড়ি’ পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন তিনি।

আরও পড়ুন—

zia-bari

এ ছাড়া বাগবাড়ির নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন করেন এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ‘ই-বেইলবন্ড’ সিস্টেমের শুভ সূচনা করেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর