সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাবনায় অস্ত্রের কারখানায় হানা, পাকিস্তানি অস্ত্রসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

পাবনায় অস্ত্রের কারখানায় হানা, পাকিস্তানি অস্ত্রসহ গ্রেফতার ১

পাবনা শহরে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে পাকিস্তানের তৈরি অস্ত্রও রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ আনোয়ার জাহিদ।


বিজ্ঞাপন


pabna

তিনি জানান, পাবনা পৌর এলাকার একটি বাড়ির সামনে ঝোপের মধ্যে গোপনে এই কারখানাটি পরিচালিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি তৈরি একাধিক আগ্নেয়াস্ত্র, যার মধ্যে কয়েকটিতে “Made in Pakistan” লেখা রয়েছে। এছাড়াও দেশীয়ভাবে তৈরি অস্ত্র, গুলি, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ এবং সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জ ফতুল্লা ডিবি পরিচয়ে গুলিবর্ষণ, আহত ৪

তিনি আরও জানান, গ্রেফতার আলী হোসেন (৩২) পাবনা পৌর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আরও একজন পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। এ ধরনের অবৈধ অস্ত্র তৈরির সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর